1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

এমপি মোকাব্বিরের করোনা পজিটিভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪১ Time View

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর তার নমুনা পরীক্ষা হয়।

মঙ্গলবার মোকাব্বিরের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গণফোরামের এই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. রেজা কিবরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ