1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪১ Time View

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মজিদ (৩০) নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।
মাহমুদুল হাসান মামুন জানান, সোমবার বাঁশখালীর মিয়ার বাজার এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানতে পারি তার নাম আবদুল মজিদ। সে বাঁশখালীর বৈলছড়ি এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত ২৭ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নের বাসিন্দা ওই তরুণী তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধান করেন। চাকরি দেওয়ার নাম ওই বাড়িতে আবদুল মজিদ ও তার দুই সহযোগী ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ