1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে, পাস সোমবারই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৭ Time View

ঢাকা: জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে। আলোচনা শেষে সোমবারই (১৫ জুন) এই সম্পূরক বাজেট পাস হবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু করা হয়।

রোববার (১৪ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও চলতি সংসদের সদস্য সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং নিয়ম অনুযায়ী ওই দিনের অধিবেশন মুলতবি করার কারণে আলোচনা সম্ভব হয়নি। এ কারণে একদিনের মধ্যে আলোচনা শেষ করে আজই সম্পূরক বাজেট পাস করতে হবে।

গত ১১ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করা হয়। একইসঙ্গে পেশ হয় চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটও। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে বাজেটের ওপর আলোচনার ঘণ্টাও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার অনুযায়ী অংশ নিচ্ছেন। সে অনুযায়ী প্রতিদিন উপস্থিত হবেন ৮০ থেকে ৯০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ