1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

নতুন অর্থ সচিব ফজলে কবীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুন, ২০১২
  • ১৪৩ Time View

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন ফজলে কবীর, যিনি রেলপথ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার রাতে এ বিষয়ে আদেশ জারি করে।

অর্থ বিভাগের সচিব ড. মোহাম্মদ তারেক বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ পাওয়ায় এই রদবদল আনা হলো।

মোহাম্মদ তারেক বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। এ কারণে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি ড. তারেকের চাকরির মেয়াদ শেষ হবে। এরপর তিনি অবসরপূর্ব ছুটিতে (পিআরএল) যাবেন। পিআরএল শুরুর পর ওই বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে চুক্তিতে দায়িত্ব পালন করবেন।

এদিকে রেলপথ মন্ত্রণালয়ের নতুন সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মুহম্মদ মহবুব উর রহমানকে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক এই সচিব দীর্ঘদিন ধরে ওএসডি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ