1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

করোনায় স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাসে (কোভিড১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বলেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর বাসাতেই ছিলেন কামরুন নাহার। অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে তিনি বাসায়ই ছিলেন। উনার হালকা জ্বর হয়েছিল। জ্বর কমে না দেখে পরীক্ষা করে দেখেন যে, ফুসফুসে সংক্রমণ হয়ে গেছে। সেদিনই উনাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই মারা গেলেন উনি।

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ