1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক

রেড জোন কার্যকরে বান্দরবানে লকডাউন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৯ Time View

রেড জোন কার্যকর করতে বান্দরবানে লকডাউন শুরু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১২টার বাজার সঙ্গে সঙ্গে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে ঘরে ফেরত যেতে নির্দেশনা দেয় পুলিশের সদস্যরা।
এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
এদিকে, লকডাউন শুরুর পর থেকেই জেলা সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে সব যাত্রীবাহী যান ও দোকান বন্ধ হয়ে যায় শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭১ জন। আর ১৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত এক হাজার ৬৭ জন ছিল তার মধ্যে ৯৮০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১১০ জন ছিল। এর মধ্যে ৯৯ জনকে ছাড় দেওয়া হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৫০৮ জনের। এর মধ্যে রিপোর্ট মিলেছে ৯৬৬ জনের।এদের মধ্যে ৭১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
তিনি আরও জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা-ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, জরুরি ওষুধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
তিনি আরও বলেন, আমরা বান্দরবানবাসীর সুরক্ষার জন্য আজ থেকে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি। পরর্বতী নিদের্শ না দেওয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ