1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

মেসির খেলা নিয়ে আশাবাদী বার্সা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪১ Time View

উরুর হালকা ইনজুরিতে রয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার রিওনেল মেসি। তারপরও লকডাউনের বিরতির পর আগামী ১৩ জুন প্রত্যাবর্তনের ম্যাচে ময়োর্কার বিপক্ষে মেসিকে মাঠে দেখা যাবে বলে শুক্রবার জানিয়েছে কাতালান ক্লাবটি। মঙ্গলবার থেকে স্কোয়াডের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলন করছেন না মেসি। আলাদাভাবে বুধ ও শুক্রবার জিমে সময় কাটিয়েছেন তিনি। বৃহস্পতিবার সব খেলোয়াড়দের ছুটি দেয়া হয়েছিল।

বার্সেলোনা জানায় কয়েক দিনের মধ্যে অনুশীলনে ফিরবেন মেসি। তবে তার অনুপস্থিতি আসন্ন ময়োর্কা সফরে মেসির ফিটনেস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লা লিগার অন্য দলগুলোর মতো বার্সার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে প্রত্যাবর্তনের আগে দলগত অনুশীলনের জন্য সময় পাচ্ছে ১০ দিন। ১১ জুন থেকে মাঠে ফিরছে লা লিগা। করোনা মহামারির কারণে দীর্ঘ তিনমাস বন্ধ ছিল খেলা।

ক্লাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেসি সামান্য ইনজুরিতে পড়েছেন। তাই একাকী অনুশীলন করেছেন তিনি। বার্সার মাঠের খেলা শুরুর বাকী আর মাত্র আটদিন বাকী। এমন অবস্থায় অপ্রত্যাশিত কোন ঝুকিতে না গিয়ে সুনির্দিষ্ট অনুশীলন করেছেন তিনি। কয়েকদিনের মধ্যেই সতীর্থদের সঙ্গে অনুশীলনে যুক্ত হবেন মেসি।’

আর্জেন্টাইন তারকার এবার ইনজুরিকবলিত একটি মৌসুম কাটছে। ৩২ বছর বয়সী মেসি গত আগস্ট ও সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে কাফ ইনজুরির কারণে কমপক্ষে ছয় সপ্তাহ খেলার বাইরে ছিলেন। সেপ্টেম্বরের শেষভাগে বাঁ উরুর ইনজুরির কারণে আরো এক সপ্তাহ বিশ্রামে কাটিয়েছেন মেসি। তবে ফিটনেস ফিরে পাওয়ার পর বেশ দ্রুতই নিজের ফর্ম দেখাতে সক্ষম হন তিনি। ৩১ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ২৪টি। এখনো পর্যন্ত দুই পয়েন্টের ব্যবধানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ