1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

করোনায় এবার ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃত্যু বেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৯ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও জনের ৩০ মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১১ জনও রয়েছেন এ মৃত্যুর তালিকায়।

আজ শুক্রবার দুপুরে দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টার ৩০ জন নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৮১১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে তিনি জানান, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী সাতজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে মারা গেছেন ১৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ