1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

প্লাজমা থেরাপি নিয়েছেন মোহাম্মদ নাসিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৮ Time View

করোনাভাইরাসে আক্রান্ত রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল এমরান চৌধুরী জানান, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।

এর আগে, গতকাল সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ভাইরাস ধরা পড়ে। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দিন আহমদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ