1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

মধ্য আফ্রিকান রিপাবলিকে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রেরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪১ Time View

বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকা রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩টি আর্মড ভার্শন এম আই-১৭১ হেলিকপ্টারসহ কন্টিনজেন্ট প্রেরণ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় মোতায়ন করা হলো।

জাতিসংঘে স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা বিমানে আজ শুক্রবার বাংলাদেশি শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্ট বাংলাদেশ মিডিয়াম আর্মড মিলিটারি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আসাদুল করিম, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান।

উল্লেখ্য, গত ২৮ মে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে ঘাঁটি বাশার-এ ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ