1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

সম্মিলিত প্রচেষ্টায় করোনা দুর্যোগ মোকাবেলা করব : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৮ Time View

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যারা অসহায়, ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা’।

আজ সোমবার সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ঘরোয়াভাবে আয়োজিত জামাত শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অমানিশার অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য উদিত হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এবারের ঈদের প্রেক্ষাপটের ভিন্নতা তুলে ধরে ড. হাছান বলেন, গত ২০ বছরে এবারই প্রথম তিনি ঢাকায় ঈদের নামাজ আদায় করছেন। প্রতিবছরই তিনি তার গ্রামের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন। করোনাভাইরাসের কারণে এবারের এই ব্যতিক্রম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে চিরাচরিত প্রথা ভেঙে, কোলাকুলি-করমর্দন না করে মানুষকে ঈদ উদযাপন করতে হচ্ছে, আমিও বাসায় ঘরোয়াভাবে ঈদ জামাত আয়োজন করেছি।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

দেশ তথা সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ