1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

‘গবেষণার জন্য করোনার নমুনা সংগ্রহ করবে গণস্বাস্থ্য’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪০ Time View

অভ্যন্তরীণ গবেষণা কাজের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করোনার লক্ষণ আছে এমন ৫০ জন রোগীর নমুনা সংগ্রহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ সোমবার (২৫ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জি আর কভিড-১৯ রেপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। ২৬ মে থেকে যে কেউ গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা শনাক্ত করতে পরীক্ষা করতে পারবে এমন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র তাদের জি আর কভিড-১৯ রেপিড ডট ব্লট কিটের পরীক্ষা শুরু করবে বলে যে খবর বেরিয়েছে, তা সঠিকভাবে উল্লেখ করা হয়নি। বিএমআরসি অনুমোদিত জি আর কভিড-১৯ রেপিড ডট ব্লট কিটের অভ্যন্তরীণ গুণগত মান পরীক্ষার (Internal Validation ) ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে আগামী ২৬ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কভিড-১৯ এর লক্ষণ আছে এমন ৫০ জনের কাছ থেকে বিএমআরসি অনুমোদিত নিয়মে আগে আসলে আগে নেয়া হবে এই ভিত্তিতে লালা (Saliva) ও রক্ত (Blood) উভয় বা যেকোনো একটি নমুনা সংগ্রহ করা হবে। এই নমুনা সংগ্রহ গবেষণার অংশ, কোনো সেবা বা রোগ নির্ণয়ের অংশ নয়।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তে রেপিড ডট ব্লট কিটের সক্ষমতা যাচাই চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এ পরীক্ষায় সফলতা পেলে চূড়ান্ত রেপিড ডট ব্লট কিট ব্যবহারের অনুমোদন দেবে ওধুষ প্রশাসন অধিদফতর। তারপরই গণস্বাস্থ্য তাদের উদ্ভাবিত কিট সবার করোনা পরীক্ষায় ব্যবহার করতে পারবেন, তার আগে নয়।

তবে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদন দেওয়ায় গবেষণা কাজের অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্র অভ্যন্তরীণ গবেষণা কাজের (ইন্টারনাল ক্লিনিক্যাল ট্রায়াল) অংশ হিসেবে নমুনা সংগ্রহ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ