1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

চট্টগ্রামে করোনা রোগী ১৭শ ছাড়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২০
  • ৩৭ Time View

চট্টগ্রামে এক সাংবাদিকসহ আরো ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে এ শনাক্তের মধ্য দিয়ে চট্টগ্রামে করোনা রোগী ১৭০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৫৩ জন।

গতকাল রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

জানা যায়, গতকাল বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে (চট্টগ্রামের) মোট ২৬৪ নমুনা পরীক্ষা করা হয়।

ডা. সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২০১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে নগর এলাকার ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৯জন। চমেক ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে নগর এলাকার ২৮ জন এবং জেলায় দুইজন।

তিনি আরো জানান, সিভাসু ল্যাবে চট্টগ্রামের ২২টি নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুটি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস নেগেটিভ পাওয়া গেছে।

গতকাল আক্রান্তদের মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর একজন প্রতিবেদক রয়েছেন।

এদিকে রবিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ১৭১০ জন। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাসা বাড়ি গেছেন ১৬০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ