1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ইউক্রেনকে ৭০ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ন্যাটো ইরানি কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার খবর ‘ভুয়া’: ইসরায়েল

ব্যক্তিগত গাড়িতে ঈদযাত্রা করা যাবে: র‍্যাব ডিজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৪৭ Time View

গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়িতে ঈদ যাত্রা করা যাবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার সকালে আসন্ন ঈদুল ফিতর ও চলমান করোনা পরিস্থিতি নিয়ে গৃহীত আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি একথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে যে কেউ ব্যক্তিগত গাড়িতে গ্রামের বাড়ি যাওয়া আসা করতে পারবেন। তবে কোনোভাবেই গণপরিবহনে যাতায়াত করা যাবে না। ঈদের দিনে বা আগে পরে রাজধানীর দর্শনীয় স্থানে ভিড় করা যাবে না। ঈদের জামায়াতে স্বাস্থ্যবিধি বা সরকারি নির্দেশনা মানা হচ্ছে কিনা সেবিষয়ে কঠোর নজরদারি রাখবে র‍্যাব।
মহাপরিচালক আরও জানান, করোনার এই সময়ে গুজব প্রতিরোধে সামাজিক মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে আছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ