1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

একটি জয়ের জন্য মরিয়া বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২
  • ১৩১ Time View

বাংলাদেশ দলের ফাইনালে খেলার আশার গুড়ে বালি ঢেলে দিয়েছে জিম্বাবুয়ে। পর পর দুই ম্যাচ জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল একপ্রকার নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক দল। যে ভাবে জিতে চলেছে জিম্বাবুয়ে, তাতে করে ফিরতি লেগে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বৃহস্পতিবার জিম্বাবুয়ের কাছে হেরে গেলে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটি হবে আনুষ্ঠানিকতা।

ফাইনালের আশা শেষ ধরে নিয়েই বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি জিততে পারলে গাণিতিক সমীকরণে আশা থাকবে মুশফিকদের। লিগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে এবং দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের কাছে হারলে ফাইনালে যাবে বাংলাদেশ। প্রত্যেকে দুটি করে ম্যাচ জিতলে হেড-টু-হেড বিবেচনায় ফাইনালের প্রতিপক্ষ নির্বাচন করা হবে। তাতেও সমাধান না হলে রানরেট দেখা হবে।

ওসব পরের হিসেব, আগে একটি ম্যাচ জেতা দরকার বাংলাদেশের। কোচ রিচার্ড পাইবাসও ক্রিকেটারদের নির্দেশ দিয়েছেন জয়ের জন্য খেলতে। বুধবার জাতীয় দলের টিম মিটিংয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করতে চেষ্টা করেন প্রধান কোচ। জিম্বাবুয়ে থেকে সূত্র জানিয়েছে, কোচ বলেছেন কেবল জিম্বাবুয়ে না দক্ষিণ আফ্রিকাকেও হারানোর সামর্থ্য আছে বাংলাদেশ দলের। কেবল টিম রুলস মেনে খেলতে হবে। তিনি বোলারদের নির্দেশ দিয়েছেন যাতে টিম রুলস মেনে চলে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পেছনে লাগামহীন বোলিংকে দায়ী করেছেন কোচ। পাইবাস বলেছেন, ‘তোমরা দল হিসেবে খুব ভালো। পরিকল্পনার মধ্যে থেকে খেললে যে কোনো দলকে হারাতে পারবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং দেখার পর ব্যাটসম্যানদের আক্রমণাত্মক খেলার পরামর্শ দিয়েছিলেন পাইবাস। পরের ম্যাচে কিছুটা আক্রমণাত্মক খেলেনও ব্যাটসম্যানরা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিশাল টার্গেট পূরণ করা বাংলাদেশের পক্ষে সম্ভব ছিলো না। প্রস্তুতি ম্যাচ হওয়ায় খেলোয়াড়দের পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন কোচ। জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি ম্যাচেও একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ। জহুরুল ইসলাম বৃহস্পতিবারের ম্যাচে খেলবেন না। তার জায়গায় তামিম ইকবাল না হয় জুনায়েদ সিদ্দিকী খেলবেন। তা নির্ভর করছে তামিমের সুস্থ থাকার ওপর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ