1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

গরম মসলার দাম বেধে দিল সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৪ Time View

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরম মসলার দাম বেধে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয় এসব জিনিসের দাম বেধে দেয়। এতে ব্যবসায়ীরাও একমত হয়েছেন। বুধবার বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি ও  বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, বুধবার এবিষয়ে মন্ত্রণালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব মো. ওবাইদুল আজম। বৈঠকে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি এনায়েতুল্লাহসহ ৬ জন উপস্থিত ছিলেন। 

এসময় ব্যবসায়ীরা মসলার বাজার পরিস্থিতি তুলে ধরেন। মন্ত্রণালয়েল পক্ষ থেকে কভিড-১৯ এর প্রেক্ষিতে আসন্ন ঈদে কিভাবে মসলার বাজার স্থিতিশীল রাখা যায় সে বিষয়ে আলোচনা  হয়। পরে উভয় পক্ষের সম্মতিতে মূল্য নির্ধারণ করা হয়। ঈদ আসলেই অন্যান্য পণ্যের মতো গরম সমলার চাহিদাও বাড়ে। এতে এসব পণ্যের দামও বেড়ে যায়। এর প্রেক্ষিতে এবার দাম নির্ধারণ করে দেওয়া হলো।

বেধে দেয়া মূল্য অনুসারে, পাইকারিতে জিরা বিক্রি হবে ৩০০ থেকে ৩৪০ টাকা কেজি, দারুচিনি (চিন) ৩১০ থেকে ৩৩০ টাকা কেজি, দারুচিনি (ভিয়েতনাম) ৩৫০ টাকা থেকে ৩৭০ টাকা কেজি, লবঙ্গ ৬৮০ থেকে ৭২০ টাকা কেজি, এলাচ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা কেজি, গোলমরিচ (সাদ) ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজি, গোলমরিচ ৩৬০ টাকা থেকে ৩৮০ টাকা কেজি দামে বিক্রি করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ