1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বিশেষ ফ্লাইটে কাল দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২ Time View

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আট মাস পর দেশে ফিরছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। আগামীকাল বুধবার (১৩ মে) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।

এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস সময় সংবাদকে বলেন, দাদা অনেক ভালো আছেন। তাকে অনেক আগে থেকেই দেশে ফিরেয়ে আনার প্রস্তুতি ছিল। কিন্তু করোনার কারণে তা পিছেয়ে যায়। এখন দাদার দেশে ফেরার বিষয়টি এয়ারলাইন্সের ওপর। তাদের ওপর নির্ভর করছে দাদার ফেরা।

এদিকে আগামীকাল দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। তিনি জানান, সব ঠিক থাকলে আগামীকাল দেশে ফিরছেন বরেণ্য এ শিল্পী।

উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানে গিয়ে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্লেব্যাক সম্রাট খ্যাত সংগীতশিল্পীকে ছয়টি ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয়। এরমধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। 

জানা গেছে, তিন মাস পর নিয়মিত চেকআপের জন্য আবারও তাকে সিঙ্গাপুর যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ