1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

মুম্বাই থেকে ফিরলেন ৮৮ যাত্রী, গেলেন ১৬৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২ Time View

ভারতের মুম্বাইয়ে আটকে পড়া ৮৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

অন্যদিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ১৬৯ জন মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। দুপর ১১টার দিকে বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান।

গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও। ফলে বহির্বিশ্বে বাংলাদেশিরাও আটকে পড়ে। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে আনছে।

নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ভারতে আটকে পড়া বাংলদেশি নাগরিকদের দেশে ফেরানোর জন্য তৃতীয় পর্যায়ে কলকাতা থেকে ১০ মে, চেন্নাই থেকে ৮-১০ মে ফ্লাইট পরিচালিত হয়েছে। এ ছাড়া ১৩-১৪ মে চেন্নাই থেকে এবং বেঙ্গালুরু থেকে ১৩ মে এবং দিল্লী থেকে ১৪ মে ফ্লাইট পরিচালনা করা হবে। ভারত থেকে আপাতত আর কোনো বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেই। পরবর্তীতে আবার প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পেলে তা বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ