1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়ার ব্যাখ্যায় একমত নয় ফিফা সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত ১৯ সেকেন্ডে গোল হজম করেও জিতল নেইমারের সান্তোস এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

পুলিশ হাসপাতালের জন্য তিনটি ভেন্টিলেটর ও এন-৯৫ মাস্ক দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৫ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম নভেল করোনাভাইরাস মোকাবিলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন। তিনি আজ সোমবার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কাছে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পিতা মো: শামসুদ্দিন প্রতিষ্ঠিত রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যের চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে ক্রয়কৃত এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।এ সময় বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো: সাইফুল আলম উপস্থিত ছিলেন।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের সদস্যরা ফ্রন্টলাইনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সকল সদস্যের নিরাপত্তা এবং করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ