1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনায় প্রাণ গেল সপ্তম পুলিশ সদস্যের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৩ Time View

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আত্মত্যাগ করলেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭)। এ নিয়ে পুলিশ বাহিনীর ৭ সদস্য করোনার লড়াইয়ে প্রাণ হারালেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পূর্ব বিভাগের এ ট্রাফিক কনস্টেবল শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, জালাল উদ্দিন খোকার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষা করা হয় গত ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ আসে। এর পর থেকে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাট গ্রামে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।এর আগে ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫) এবং পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায় করোনার লড়াইয়ে প্রাণ হারান।জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮০ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্ত পুলিশের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৯ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ