1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

চট্টগ্রামে শ্রীলঙ্কান নাগরিক করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৪ Time View

বাংলাদেশে প্রথমবারের মতো একজন বিদেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি একজন শ্রীলঙ্কান নাগরিক। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের শ্রীলঙ্কান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় তিনি কর্মরত আছেন।

আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষায় যে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারমধ্যে এই শ্রীলঙ্কানও আছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ১৪ জন, নোয়াখালী জেলার দুই জন, ফেনী জেলার একজন, রাঙামাটি জেলার চার জন এবং লক্ষ্মীপুর জেলার একজনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত শ্রীলঙ্কার একজন নাগরিক আছেন। তার বয়স ৪৬ বছর। তিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকায় বসবাস করেন।

সিভিল সার্জন জানান, দক্ষিণ খুলশীতে অবস্থিত সেই বিদেশির বাড়ি লকডাউন করা হচ্ছে। কিন্তু তার কর্মস্থল কর্ণফুলী ইপিজেডের কারখানাটি লকডাউন করা হবে না। কারণ তিনি আগে থেকেই বাসায় কোয়ারেনটিনে আছেন।

শ্রীলঙ্কান নাগরিক কিভাবে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি। কারণ ২৬ মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে তিনি তেমন একটা কর্মস্থলে যাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ