1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মোনালিসার বাগদান !

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১২
  • ১১৮ Time View

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসার কয়েকটি আংটি বদলের ছবি ১৯ জুন মঙ্গলবার সকালে ফেসবুকে পাওয়া যায়। এই নিয়ে মিডিয়ায় বয়ে যায় ঝড়। কারণ মোনালিসা বর্তমানে আমেরিকা অবস্থান করায় এ বিষয়ে কেউই সঠিক কোনো তথ্য জানেন না। ছবিতে যে যুবকটির সঙ্গে তাকে বাগদানের সাজে দেখা যায়, সেই যুবকটিও সবার কাছে অপরিচিত।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ছেলেটির নাম ফয়েজ শরীফ। সে নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে বায়োলজিতে পিএইচডি করছেন।

মোনালিসা গত সপ্তাহে আমেরিকার উদ্দেশ্যে উড়াল দেন ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়ার জন্য। ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে বাংলাদেশ থেকে আরো গেছেন গায়িকা বেবী নাজনীন, আরেফিন রুমি, কণা, অভিনেতা হাসান মাসুদ, চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া আহসান, সিমলা, বিন্দু, মুক্তি, শাহনাজ খুশী প্রমুখ। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৭ জুন সন্ধ্যা ৭টায়। এ অনুষ্ঠানে মোনালিসার পারফর্ম করার কথা থাকলেও তিনি ভেন্যুতেই উপস্থিত হন নি বলে তার সফরসঙ্গীদের কাছ থেকে জানা গেছে।

মোনালিসার বাগদান প্রসঙ্গে জানার জন্য আমেরিকায় অবস্থানরত ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়া একাধিক শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে পরিস্কার কিছু জানাতে পারেন নি। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকা থেকে মোনালিসার একজন সফরসঙ্গী ফোনে জানান, আমেরিকা পৌঁছাবার পর থেকেই মোনালিসা অন্য সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তাকে একটি শপিং মলে প্রবাসী এক ব্যবসায়ীর সঙ্গে কেনাকাটা করতে দেখা গেছে। সেই যুবকটির সঙ্গেই আংটি বদলের ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে।

ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়া শিল্পীদের ২০ জুন বুধবার দেশে ফেরার কথা। তাদের সঙ্গে মোনালিসারও একই দিন দেশে ফেরার কথা। কিন্তু তিনি ফিরবেন কিনা এ সম্পর্কে কেউ নিশ্চিত কিছু জানাতে পারেন নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ