1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

পদ্মাসেতুর ২৯তম স্প্যান বসছে সোমবার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩২ Time View

অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে পদ্মাসেতুর ২৯ তম স্প্যান বসছে সোমবার। স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।

সোমবার (৪ঠা মে) সকাল থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে। ২৮ তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৯ তম স্প্যানটি। বর্তমানে পদ্মাসেতুর ৪২০০ মিটার দৃশ্যমান আছে।

আজ রবিবার সকালে স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া কুমার ভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়েছে নির্ধারিত পিলারের কাছে। ২৯তম স্প্যান বসানো হলে বাকি থাকবে আর মাত্র ১২টি। চীনে পদ্মাসেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়। 

মূল সেতুর প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ‘মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহওয়া অনুকূলে থাকলে সেতুর ২৯ তম স্প্যান সোমবার সকালে মাওয়া প্রান্তের ১৯ এবং ২০ নম্বর পিলারের উপর স্থাপন করা হবে। এতে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার স্প্যান স্থাপন সম্পন্ন হবে। ইতোমধ্যে স্প্যানটিকে আজ সকালে ৮টায় নির্ধারিত পিলারের কাছে আনা হয়েছে।’ 

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ