1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

করোনা মোকাবেলায় অনুকরণীয় কাজ করে চলেছে সেনা কল্যাণ সংস্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাস মোকাবেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুরু থেকেই সেনাবাহিনীর মাধ্যমে ও নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে সেনা কল্যাণ সংস্থা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে ৮০০০ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে সংস্থাটি।

ইতোমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সেনা কল্যাণ সংস্থার ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশক্রমে এবং সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হকের নেতৃত্বে সংস্থাটি শুরু থেকেই সরকার ও জনগণের পাশে দাঁড়ায় এবং অতি দ্রুততার সাথে সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনসহ ৫ কোটি ১০ লক্ষাধিক টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করে।

এছাড়াও আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টিন সেন্টারে বিভিন্ন ব্যবহার্য সরঞ্জামাদিসহ ১৫০ শয্যা প্রদান ও স্থাপন করে দেয়। করোনা ভাইরাসের প্রকোপে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে পড়লে কর্মহীন শ্রমিকদের মাঝেও নিয়মিত ত্রাণ বিতরণ করছে সংস্থাটি। পাশাপাশি সেনা কল্যাণ সংস্থার আহবানে সাড়া দিয়ে বাংলালিংক, ওয়ালটন গ্রুপ, ফিনিক্স গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, মোংলা সিমেন্ট ফ্যাক্টরি ডিলার্স অ্যাসোসিয়েশনের মত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। স্বাধীনতা পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই সংস্থাটি ‘সেনা কল্যাণ সংস্থা’ হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে সংস্থাটি সামরিক বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্য ও তাদের পরিবারবর্গের কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ