1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

স্বাস্থ্যবিধি মেনে বিদ্যুতায়ন সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শতভাগ বিদ্যুতায়ন সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন। স্বাস্থ্যবিধি মেনেই প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগ ও মন্ত্রণালয়ের শ্রেষ্ঠত্ব অব্যাহত রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে ও আনুষঙ্গিক অন্যান্য কাজে যে পরিমাণ রাজস্ব প্রয়োজন তা জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়কে অভিহিত করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আজ সোমবার তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন দপ্তর ও কম্পানির সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় উৎপাদন হ্রাস পাওয়া বা সময়মতো বিল না পাওয়ায় আগামীতে সংস্থাসমূহের যে রাজস্ব ঘাটতি হবে তার একটি পুঙ্খানুপুঙ্খ চিত্র প্রয়োজন। তা নিয়ে সরকার ও দাতা সংস্থার সাথে আলোচনা করা যেতে পারে। ইতিমধ্যে বিশ্বব্যাংক প্রকল্পে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে। বিদ্যুৎ বিভাগ বিনিয়োগ বা জিওবি খাতে ৮৭টি, প্রকল্প সহযোগিতা খাতে ১১টি ও নিজস্ব অর্থায়নে ৬টিসহ মোট ১০৪ টি প্রকল্প বাস্তবায়ন করছে। মার্চ ২০২০ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অর্থিক ৬১.৭০% ও ভৌত ৬২.৪০% অগ্রগতি হয়েছে।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত ভার্চুয়াল এই সভায় অন্যান্যদের মাঝে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দপ্তর ও কম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ