1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

রমজান মাসে কথা বার্তায় বিএনপির সংযমী হওয়া উচিত : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

পবিত্র রমজানে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্য অনলাইনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তা দান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ যে সব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রধানমন্ত্রীর এ সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, কিন্তু আমরা দেখছি, বিএনপি তাদের বিষোদগারের রাজনীতি পরিহার করতে পারেনি এবং গতকাল রিজভী সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমি তাকে অনুরোধ জানাবো, রমজান মাসে কথা বার্তায় একটু সংযমী হবার জন্য’।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং দলের পক্ষ থেকে যে কমিটি করার কথা বলা হয়েছে, তারা দলের এই ত্রাণ বিতরণ করছে। ইতোমধ্যেই লক্ষ লক্ষ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। সেই সংখ্যাটাও সহসাই জানানো হবে।

তিনি বলেন, দলের কমিটিকে সরকারি ত্রাণের সাথে এ জন্য সমন্বয় করতে বলা হয়েছে, যাতে একজন ব্যক্তিই বারবার ত্রাণ না পায় আবার যেন কেউ বাদ না যায়।

চলতি বোরো মৌসুমে ভূমিকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ সময় বলেন, ‘আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও অংগ-সংগঠন যেমন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা আজ কৃষকের পাশেও দাঁড়িয়েছে। তারা শুধু কৃষকের ধান কেটেই দিচ্ছে না, সেই ধান মাথায় করে কৃষকের বাড়ি বাড়িও পৌঁছে দিচ্ছে। এমন কাজ বিএনপির কোনো নেতাকর্মী কখনো করেনি।’

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ