1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

বাংলাদেশে আটকেপড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরানোর আগ্রহ নেই মমতার!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর পটভূমিতে আরোপিত বিধিনিষেধের কারণে কয়েক হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকে পড়েছে। এ সংখ্যা প্রায় তিন হাজার হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, আটকে পড়া ভারতীয়দের ৮০ ভাগেরও বেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে আটকে পড়া ভারতের পশ্চিমবঙ্গের এক বাসিন্দা সোমবার কালের কণ্ঠকে বলেন, ভারত থেকে বাংলাদেশিরা ফিরছে-এমন খবর আমরা পাচ্ছি। কিন্তু আমরা ফিরতে পারছি না। পশ্চিমবঙ্গের  মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট বার্তায় বলেছেন, ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে তিনি সব ধরনের সব চেষ্টা করছেন। কিন্তু বাংলাদেশে যে তাঁর  রাজ্যের এত লোক আটকা পড়ে আছে সে ব্যাপারে তাঁর কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। 

পশ্চিমবঙ্গের ওই বাসিন্দা আরো জানান, তাদের কাছে যে টাকা-পয়সা ছিল তা শেষ হয়ে যাচ্ছে। অনেকেরই এখন কোনো কাজ নেই। তাই যত দ্রুত সম্ভব তাদের নিজ বাড়িতে ফিরে যাওয়া প্রয়োজন।

জানা গেছে, আটকে পড়া ভারতীয়দের যাদের সহযোগিতা প্রয়োজন তাদের বাংলাদেশে ভারতীয় হাইকমিশন থেকে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু এই সংকটময় সময়ে সবাই নিজ নিজ বাড়িতে ফিরতে চায়। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগ প্রয়োজন। পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ বিষয়ে এখনও কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। আর এ নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অনেকে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ