1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

ভিআইপিদের জন্য আলাদা কোনো হাসপাতাল বা সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণমাধ্যেমে প্রকাশ পেয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে তা সঠিক নয়। সরকার এরকম কোনো ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি আহ্বান করছি কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিবৃতি দিবেন না। এতে ভুল বোঝাবুঝি তৈরি হয় ও সরকারের নীতি বহির্ভূত।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জন। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৪,১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১০৮ জন।

গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ