1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

বাংলাদেশে ১৭০ চিকিৎসকের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৫ Time View

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭০ জন চিকিৎসকের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন। এ ছাড়াও ৪০০ জন চিকিৎসক করোনাভাইরাস সতর্কতায় কোয়ারেন্টিনে আছেন। চিকিৎসকদের ওই সংগঠনের হিসাবে প্রায় ৮০ জন নার্সসহ তিনশ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।

তথ্যে প্রকাশ, দেশের সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৪৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) নামে ওই সংগঠনের। 

করোনায় আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহের সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রামে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। এছাড়া বরিশালে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনায় ৩ জন এবং সিলেটে একজন চিকিৎসক রয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় গত ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। প্রথম সংক্রমণ শনাক্তের পর ৪৩ দিনের মাথায় দেশে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ১০ জনের। মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৯২ জন। এ সময় নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৭৭৯টি। গত ৪৩ দিনে দেশে মোট ২৬ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৯৪৮ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ জন। সুস্থ হওয়াদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছিল ১০ জন। সূত্র : এই সময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ