1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

মালদ্বীপ থেকে দেশে ফিরছেন প্রবাসীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩১ Time View

মালদ্বীপ থেকে দেশে ফিরছেন আগ্রহী প্রবাসীরা। এ ব্যাপারে  উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানী মালে ও পার্শ্ববর্তী হুলুমালেতে থাকা এমন ৩১ জন বাংলাদেশিকে গতকাল সোমবার লাগেজসহ প্রস্তুত থাকতে বলেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

এক জরুরি বার্তায় হাইকমিশন গতকাল স্থানীয় সময় বেলা ২টার মধ্যে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের যোগাযোগ করতে বলেছিল। পরে তাঁদের মধ্য থেকে ৩১ জনের তালিকা করা হয়। করোনা মহামারিতে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় মালদ্বীপ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরা কঠিন হয়ে পড়েছে। বিশেষ ব্যবস্থায় কিছু কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হচ্ছে। মালদ্বীপের ৭১ জন নাগরিকসহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১০ সদস্যের একটি চিকিৎসকদল গতকাল বিমানবাহিনীর একটি পরিবহন বিমানে (সি-১৩০জে) মালদ্বীপ গেছে। চিকিৎসকদলটি মালদ্বীপে চিকিৎসাসেবা দেবে। বিমানটি ফেরার সময় কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ গত শনিবার এক টুইট বার্তায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সহায়তায় নেপাল ও বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের নাগরিকদের দেশে ফেরানোর ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ