1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

কর্মীদের একদিনের মূল বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাসের সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের মূল বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ অর্থ দেওয়া হবে।

গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের মূল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যেই অভ্যন্তরীণ সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ