1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

সিঙ্গাপুরে প্রায় তিন হাজার প্রবাসী বাংলাদেশি আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

চীনের উহানে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে সিঙ্গাপুরে ধরা পড়ে করোনা আক্রান্ত রোগী। লকডাউনসহ করোনা প্রতিরোধে কঠোর অবস্থান নেয়ার পর নিয়ন্ত্রণে থাকে পরিস্থিতি। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ উঠছে সিঙ্গাপুর। বিশেষ করে অভিবাসী কর্মীদেরও মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সিঙ্গাপুরে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৫৮৮ জন। এর মধ্যে অভিবাসী শ্রমিকের সংখ্যাই বেশি, বিশেষ করে বাংলাদেশি অভিবাসী আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, গতকাল (রবিবার) পর্যন্ত ২ হাজার ৯২২জন। শুধু ১৯ এপ্রিল বাংলাদেশি অভিবাসী আক্রান্ত হয়েছেন ৩২১ জন। বাংলাদেশি আক্রান্তের পরপরই ইন্ডিয়ান শ্রমিক বেশি আক্রান্ত হয়েছে, যার সংখ্যাও ১৬০০ ছাড়িয়ে গেছে। এরই মধ্যে সিঙ্গাপুওে লকডাউনের মেয়াদ বাড়নো হয়েছে, ২০ এপ্রিল ২০২০ থেকে ০৪ মে ২০২০ পযর্ন্ত পুরোপুরি লকডাউন করা হয়েছে সিঙ্গাপুর। তবে শুধু মাত্র জরুরি কাযর্ক্রম চালু থাকবে।

প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনায় প্রবাসী বাংলাদেশি কর্মী আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটির ডরমেটরিগুলোতে গাদাগাদি করে বসবাস করার কারণেই বেশি আক্রান্ত হচ্ছে প্রবাসীরা। সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো ব্যবস্থা না থাকায় এসব ডরমিটরিতেই আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস ১১ ডরমেটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে ১৩টি ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ