1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

দুস্থদের খাবার দিতে ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

করোনা দুর্যোগে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের ভেতর সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ। কৃষকদের এখন ধান কাটার সময় এসে গেছে। ইতিমধ্যে ছাত্রলীগ তাদের পাশে দাঁড়িয়েছে। অনেক জায়গার তারা কৃষকদের ধান কেটে দিচ্ছে। একইভাবে করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থদের ঘরে খাবার পৌঁছে দিতে আমি ছাত্রলীগ ও যুবলীগের প্রতি নির্দেশ দিচ্ছি।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। কিন্তু ধান কাটার জন্য কৃষকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে। তাই তারা যাতে প্রয়োজনমতো জমিতে যেতে পারেন তার জন্য আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে তার ব্যবস্থা করতে হবে। এ কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ