1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

এক ঠেলায় বিএনপি পিছু হটেছে: সুরঞ্জিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ১৩৩ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, “ঠেলার নাম বাবাজি। এক ঠেলায় বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে পিছু হঠেছে।”

তিনি বলেন, “তাদের ডাকে জনগণ সাড়া দেয়নি। বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। আগামীতে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে।”

রোববার দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, “মন্ত্রিত্ব পেয়ে কালো বিড়াল খুঁজতে চার মাসের মাথায় সেই বিড়াল আমাকে খামছে দিয়ে ৫৫ বছরের রাজনীতি পাঁচ মিনিটে শেষ করতে চেয়েছিল। কিন্তু পারেনি। সেচ্ছায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশে ইতিহাস সৃষ্টি করেছি।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহেল আহমদের পরিচালনায় কর্মিসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি সিরাজউদৌলা তালুকদার, অ্যাডভোকেট অভিরাম তালুকদার, রঞ্জন রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ