1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

ঢাকার নবাবগঞ্জে আরো দুজন করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো দুজন। এ নিয়ে নবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচজনে বেড়ে দাঁড়াল। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

তিনি জানান, আক্রান্ত ওই দুই ব্যক্তি উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ৩৮ ও ৫৮ বছর। একজন গত ১০ এপ্রিল ঢাকা থেকে অপরজন গাজীপুর থেকে নিজ গ্রামে ফিরেছিলেন।

ডা. অনুপ বলেন, তারা দুজন নিজ গ্রামে ফেরার পর তাদের শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রাত ১০টার দিকে ফলাফলে তারা সংক্রমিত বলে নিশ্চিত হয়েছি। আক্রান্তদের আপাতত তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে জানান এ চিকিৎসক। তিনি আরো জানান, আক্রান্তদের এলাকা বা চুড়াইন ইউনিয়নটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।

ডা. অনুপ বলেন, পরবর্তীতে আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর যেসব হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়, তার যেকোনো একটিতে নিয়ে ভর্তি করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ