1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

কানাডা ও অস্ট্রেলিয়ার পাঁচ শতাধিক নাগরিক ঢাকা ছাড়লেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়া ও কানাডার পাঁচ শতাধিক নাগরিক। ঢাকাস্থ দূতাবাসের ব্যবস্থাপনায় তাদের নিয়ে দুটি পৃথক বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে শ্রীলঙ্কান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ার ২৮৫ জন নাগরিক নিজ দেশে রওনা হয়েছেন। এর আগে একই এয়ারলাইনসে শ্রীলঙ্কা থেকে বিমানবাহিনীর ১৪ জন কর্মকর্তাসহ ৩০ জন বাংলাদেশি ফিরে এসেছেন বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার নাগরিকদের পর রাত ৯টা ৩৬ মিনিটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে ২৫৭ জন কানাডীয় দেশে ফেরেন বলে জানান সোহেল কামরুজ্জামান। তার আগে মঙ্গলবার কানাডার ২১৪ জন নাগরিক বাংলাদেশ ছাড়েন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটও বন্ধ হয়ে যায় যা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ