1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে পুনরায় নিবন্ধনের আহ্বান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনের আগ্রহ, সমঝোতার চেষ্টা সামিটের শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

সিলেট বিভাগে ২০টি আইসিইউ বেড চেয়ে আইনি নেটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাস সংক্রমণজণিত রোগীদের চিকিৎসার জন্য সিলের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা শহীদ শামসুদ্দিন হাসপাতাল বা সিলেট বিভাগের অন্য স্থানে কমপক্ষে বিশটি আইসিইউ বেড সম্বলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম.আব্দুল কাইউম আজ বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠয়েছেন। 

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুর প্রেক্ষাপটে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান ওই আইনজীবী।

নোটিশ পাঠানোর পর ওই আইনজীবী সাংবাদিকদের বলেন, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ডা. মঈন উদ্দিন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী, দুই সন্তান আর দেশের হাজারো মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এ ছাড়া আরো অনেক চিকিৎসক রয়েছেন ঝুঁকিতে। এ কারণেই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, করোনাভাইরাস গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এরমধ্যে প্রবাসী অধ্যুষিত সিলেটও রয়েছে ভয়াবহ ঝুঁকিতে। বৃহত্তর সিলেটে প্রায় ২ (দুই) কোটি মানুষের বসবাস। এই বিশাল অঞ্চলের এত বিপুল সংখ্যক মানুষের মধ্যে যারা করোনাভাইরাসে আক্রান্ত হবেন তাদের চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন হাসপাতালকে নির্ধারণ করেছে সরকার। কিন্তু ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে যে, শহীদ শামসুদ্দিন হাসপাতাল করোনা রোগীর চিকিৎসা দেওয়ার জন্য সক্ষম নয়। এমনকি এই মুহুর্তে শামসুদ্দিন হাসপাতালে জীবন রক্ষাকারী একটি ভেন্টিলেটরও চালু নেই বা পরিচালনায় দক্ষ লোকবল নেই। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে করোনা সেবার পর্যাপ্ত যন্ত্রপাতি (ভেন্টিলেটর, এবিজি, কার্ডিয়াক মনিটর, প্রভৃতি), সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, জেনারেটর, প্রভৃতি নিশ্চিত করুন।

সার্বক্ষণিক মেডিক্যাল টিম (রোস্টার ওয়াইজ কনসালট্যান্ট, এমও, নার্স, আয়া, ক্লিনার), আইসিইউ টিমের (সার্বক্ষণিক দক্ষ মেডিক্যাল কলেজ হাসপাতাল কিংবা শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেখানেই হোক কমপক্ষে বিশটি আইসিইউ বেড সম্বলিত একটি সুরক্ষিত ব্যবস্থাপনা নিশ্চিত করুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ