1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, জেলেনস্কির দাবি সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই : প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের

চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী নিয়ে মালদ্বীপ যাত্রা করল নৌবাহিনীর জাহাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৩ Time View

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রতিবন্ধুত্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনসরূপ প্রয়োজনীয় জরুরি ঔষধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী পিপিই, মাস্ক, গ্লাভস, জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পৌঁছে দিতে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। আজ বুধবার দুপুরে জাহাজটি এ সকল সামগ্রী নিয়ে মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। এসময় কমান্ডার বিএনফ্লিট রিয়ার এডমিরাল এম মাহবুব-উল-ইসলামসহ চট্টগ্রাম নৌঅঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান।

বাংলাদেশ সরকার বরাবরই প্রতিবেশী দেশের যেকোন প্রয়োজনে এগিয়ে এসেছে। এই ধারাবাহিতায় বিশ্বব্যাপী সংক্রমিত করোনা ভাইরাস মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন হিসেবে বন্ধু প্রতিম মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহীম মোহাম্মদ সলিহ এর নিকট এসকল জরুরি ঔষধ, চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। দ্রুততম সময়ের মধ্যে এসকল সামগ্রী সংগ্রহ করে নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। এসকল সামগ্রীর মধ্যে রয়েছে ২০ হাজার পিস পিপিই সেট, ৫ হাজার পিস হ্যান্ডস্যানিটাইজার, ৯৬০ পিস নিরাপত্তা চশমা ও ৪০ কার্টন জরুরি ঔষধ। পাশাপাশি প্রায় ৮৫ টন খাদ্য সামগ্রী ও পাঠানো হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে এ সহায়তা দেশটিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

জাহাজটি আগামী ২০ এপ্রিল মালদ্বীপে পৌঁছানোর পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল নাজমুল হাসান এর উপস্থিতিতে জাহাজের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন মালদ্বীপ সরকারের প্রতিনিধি দলের নিকট বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসকল সামগ্রী হস্তান্তর করবেন। জরুরি এ সহায়তা শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে ফিরবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ মালদ্বীপের জরুরি প্রয়োজনে এর আগে ও বাংলাদেশ এগিয়ে এসেছিল। গত ২০০৪ সালে মালদ্বীপে ঘটে যাওয়া ভয়াবহ সুনামিতে ক্ষতিগ্রস্থদের সহায়তায় এবং ২০১৪ সালে দেশটির ডিস্যালাইনেশন প্লান্টে অগ্নি কান্ডের ঘটনায় পানি সংকট মোকাবেলায় বাংলাদেশ হাত বাড়িয়ে দিয়েছিল। সেসময় বাংলাদেশ সরকারের নির্দেশনায় নৌবাহিনী জাহাজের মাধ্যমে দেশটিতে জরুরি খাদ্য সহায়তা এবং বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেয়া হয়েছিল। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে এধরনের সহযোগিতা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ