1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ গোলাবারুদের সংকট নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের নতুন বার্তা, সঙ্গে যুদ্ধের এআই ছবি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অনুদান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বুধবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পক্ষে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের নিকট অনুদানের চেক হস্তান্তর করেছেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিবের অনুপ্রেরণা ও উৎসাহে প্রতিমন্ত্রীর একমাসের বেতনের সমপরিমাণ অর্থ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সমবায় অধিদপ্তর, আমার বাড়ি আমার খামার প্রকল্প, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী  উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. ( মিল্ক ইউনিয়ন),ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ সমবায় ব‍্যাংক লি., পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এবং পল্লী সঞ্চয় ব‍্যাংক এর  কর্মকর্তা, কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ১ কোটি ১৮ লক্ষ ৫৯ হাজার ৬শত ১০ টাকার একটি চেক এসময় হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য অনুদান প্রদানের সাথে সংশ্লিষ্টদের আন্তরিক ধন‍্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ