1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার সড়কে উল্টে গেছে কাভার্ডভ্যান ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

বিশেষ ব্যবস্থায় বিএসএমএমইউ-তে সেবা পেলেন ১৬৫ রোগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

নববর্ষের ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় ১৬৫ রোগীকে সেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ মঙ্গলবার বাংলা নববর্ষের ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে এই বিশেষ সেবার প্রদান করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ১৬৫ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫৭ জন রোগীর করোনাভাইরাস টেস্টে-এর জন্য স্যাম্পল সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

এ নিয়ে এখানে মঙ্গলবার পর্যন্ত ৭১৭ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করা হলো। স্যাম্পল পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ল্যাবরেটরিতে বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো স্যাম্পলসমূহও পরীক্ষা করা হচ্ছে।

ফিভার ক্লিনিকে সেবা প্রদান ও করোনা সনাক্তকরণ টেস্ট ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ, জরুরি বিভাগসমূহে চিকিৎসাসেবা প্রদান, হেল্প লাইনে চিকিৎসাসেবা দানের পাশাপাশি অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” সেবাও প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ