1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি কোক স্টুডিওর নতুন গান: শ্রোতাদের স্বর্ণযুগে নিয়ে গেলেন সুনিধি-ঈশান ‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের ইমামদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরের দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০ অচিরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : জ্বালানী প্রতিমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের আগে সব সতীর্থকে উপহার দেন মেসি হাল্ক-স্পাইডার ম্যানের লড়াই

বসুন্ধরা আদ্-দ্বীন হাসপাতালে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচ্ছন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে কেরাণীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল।

প্রতিদিন ২০০ থেকে আড়াইশো রোগী সেবা নিচ্ছেন হাসপাতালের আউটডোর থেকে। আর যারা সর্দি-কাশি নিয়ে যাচ্ছেন তাদেরকে কর্তৃপক্ষ হাসপাতাল গেটে সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান সুমন বলেন, করোনাভাইরাসের এই সঙ্কট মুহূর্তে আমরা হাসপাতালে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন রোগী আসেন। আমাদের ডাক্তার ও নার্স এবং ব্রাদার আন্তরিকভাবে তাদের সেবা প্রদান করে যাচ্ছেন।

হাসপাতাল ইনডোর সম্মুখে, জরুরি বিভাগে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পরিহিত অবস্থায় ডাক্তার ও ব্রাদার সেবা প্রদান করে থাকেন বলেও তিনি জানান।

তিনি জানান, বসুন্ধরা আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে সুবিধাবঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এছাড়া গর্ভবতী মহিলা এবং শিশুরা অগ্রাধিকার পেয়ে থাকে সবসময়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ