1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি এ আশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা সংকটের মধ্যেও আমরা খুশির একটা খবর পেলাম। বঙ্গবন্ধুর খুনিদের একজন আব্দুল মাজেদ গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করেছিলাম, মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তা সম্ভব হলো।

তিনি আরো বলেন, তবে, এখনো পাঁচজন খুনি পলাতক রয়েছে; এদের একজন যুক্তরাষ্ট্রে, আরেকজন কানাডায়। আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা। আমাদের আশাবাদ, মুজিববর্ষেই তা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ