1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

নিয়োগকারী ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য না করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীতে সমস্যায় প্রবাসী কিছু বাংলাদেশির স্থানীয় কর্তৃপক্ষের বিরূদ্ধে অবস্থান নেওয়ার খবরের প্রেক্ষিতে আজ রবিবার তিনি তার ফেসবুক পেজে এই আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভাই-বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ, করোনা ভাইরাস সৃষ্ট সমস্যায় আপনাদের অনেকের কর্মক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা তা জানি। কিন্তু কোনো পরিস্থিতিতেই দয়া করে আপনারা আপনাদের নিয়োগদাতার বা স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করবেন না।’

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো লিখেছেন, ‘আপনাদের সাময়িক সমস্যা হতে পারে। কিন্তু যে দেশে আছেন সেই দেশের সরকার সমস্যাগুলো দেখে সমাধান করবে। কিন্তু কোনোক্রমেই আইন অমান্য করবেন না। আমরা একাধিক স্থান থেকে জেনেছি সংঘবদ্ধ হয়ে কেউ কেউ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যা মোটেই কাম্য নয়। সমস্যার সমাধান না হলে যে দেশে আছেন সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানান।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করবো সমস্যা সমাধানের কিন্তু কারো প্ররোচনায় আপনারা নির্দেশনা অমান্য করলে তা আমাদের আওতার বাইরে চলে যেতে পারে এবং তার ফলে আপনারা কাঙ্খিত ফলাফল পাবেন না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ