1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বিডিআর বিদ্রোহ মামলায় ৬১১ জনের সাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ১০৬ Time View

বিডিআর বিদ্রোহের মামলায় ১৩ রাইফেলস ব্যাটালিয়নের ৬১১ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। শনিবার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৩২৪ জনের রায় ঘোষণা করা হয়। এদের মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৩২৩ জনের, খালাস পেয়েছে একজন।

পরে বাকীদের রায় ঘোষণা করা হয়। সব মিলে ৬১১জনের বিভিন্ন মেয়াদে সাজা, ১০ জন খালাস পেয়েছে। এদের মধ্যে ৫৫ জনকে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সর্বনিম্ন ৪ মাস কারাদণ্ড হয়েছে ৪৪ জনের।

শনিবার বিশেষ আদালতের প্রধান বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান ৬২৩ আসামির রায় দেওয়া শুরু করেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।

তৎকালীন ১৩ রাইফেলস ব্যাটালিয়নের সুবেদার মো. ফরিদ উদ্দিন আহমেদ ২০১০ সালের ১৫ এপ্রিল পিলখানায় স্থাপিত বিশেষ আদালতে ৬২৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই মামলার দুই আসামি কারাগারে থাকা অবস্থায় মারা যান।

৬২৩ জনের মধ্যে ২৯৩ জনের বিরুদ্ধে পিলখানায় হত্যাকাণ্ডের মামলার বিচার চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ