1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ধর্মের দোহাই দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট করা যাবে না: সাজেদা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুন, ২০১২
  • ১২৭ Time View

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, “ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নস্যাৎ করা যাবে না। দুই দেশের সম্পর্ক অটুট এবং সুদৃঢ় থাকবে। ধর্মের নামে এ সম্পর্ক কেউই নস্যাৎ করতে পারবে না। যারা এ সম্পর্ক নষ্ট করতে চায়, তাদের স্থান বাংলাদেশে নেই। তাদের পাকিস্তানে চলে যেতে হবে।”

শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি’ আয়োজিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, “মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী আমাদের অনেক সহযোগিতা করেছেন। সেই থেকে মৈত্রীর এ বন্ধন আছে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।”

সংসদ উপনেতা বলেন, “রবীন্দ্র-নজরুল দু’জনকেই আমরা খুব ভালোবাসি। তাদের অনেক সৃষ্টিকর্ম এই বাংলাদেশে বসেই তারা রচনা করেছেন। এ জন্য আমরা ভীষণ গর্বিত।”

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ঢাবির সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। আলোচনায় অংশ নেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সুবীর কুশারী প্রমুখ।

পঙ্কজ শরণ বলেন, “রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্ম আমাদের ভীষণ আনন্দ দেয়। আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখায়। দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে শেখায়। আমি জেনেছি, রবীন্দ্রনাথের অন্যতম গীতি ও নৃত্যনাট্য মায়ার খেলা একটু পরেই মঞ্চস্থ হবে। আমার বিশ্বাস সবাই এটা খুবই উপভোগ করবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ