1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪০ Time View

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিশেষ ছুটি আরো ৭ দিন বাড়ানো হয়েছে। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে আজ বুধবার (০১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে বলা হয়, আগের ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, বিদ্যুৎ-পানি-গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। কৃষি পণ্য, সার, কীটনাশক, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান এবং হাসপাতালও এ ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি প্রয়াজনে অফিস খোলা রাখা যাবে। প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা, ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় সাধারণ ‍ছুটির সময়েও বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

উল্লেখ্য, আগের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। নতুন ঘোষণার পর দেশে টানা ১৭ দিনের ছুটির কবলে পড়ছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ