1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

সাংবাদিকদের করোনা নিরাপত্তা সরঞ্জাম দিল আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম দিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ এ সকল সরঞ্জাম গ্রহণ করেছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ ও ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

এ সময় ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ সব সামগ্রী সাংবাদিক নেতাদের হাতে তুলে দেন।

ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বুধবার জানান, স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের মধ্যে দেড় হাজার অ্যান্টিস্যাপটিক সাবান, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক রয়েছে। যা ইউনিয়নের সদস্যরা ব্যবহার করবেন। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে তারা তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ