1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত ৫৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৪ Time View

করোনাভাইরাসে সংক্রমিত আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে।

আজ বুধবার ভিডিও কনফারেন্সে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা কিছুটা অমান্য হচ্ছে। অনেক জায়গায় লোকজন ঘোরাফেরা করছেন। গ্রামের বাড়িতে যাঁরা গেছেন, তাঁরা বেশি ঘোরাফেরা করছেন।

তিনি বলেন, আমরা দেশকে ঝুঁকির মধ্যে নিতে পারি না। আপনারা বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ