1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ

২৬৯ মার্কিন নাগরিক ও ৭টি কুকুর নিয়ে ঢাকা ছাড়ল বিশেষ ফ্লাইট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবে ২৬৯ জন আমেরিকান নাগরিককে আজ সোমবার ফিরিয়ে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে গতকাল সন্ধ্যা ৬টা ৫মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ফিরে গেছেন তাঁরা।

জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান কালের কণ্ঠকে বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বোয়িং ৭৭৭-৮০০ উড়োজাহাজে ২৬৯ জন মার্কিন নাগরিক ও ৭টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা দেয়। এই ফ্লাইটে স্বেচ্ছায় ফিরতে আগ্রহী ৪২৩ জন যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২৬৯ জন যান। বাকিরা আসেননি।’

এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রবিবার কালের কণ্ঠ’র এক প্রশ্নের উত্তরে বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের কিছু কর্মীও তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ছেন। তবে দূতাবাস খোলা থাকছে। দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো। এর পরও যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ফেরা না ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একান্তই ব্যক্তির সিদ্ধান্ত।

এদিকে, এর আগে বিশেষ ফ্লাইটে মালয়শিয়া ত্যাগ করেছেন ৩৬৪ জন মালয়েশিয়া ও ভুটানের নাগরিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ