1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৪২৩ মার্কিন নাগরিককে নিয়ে ঢাকা ছাড়ছে বিশেষ ফ্লাইট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৪৯ Time View

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৪২৩ জন আমেরিকান নাগরিককে আজ সোমবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আজ সন্ধা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধা ৬টায় স্বেচ্ছায় ফিরতে আগ্রহীরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬ টায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিশেষ ফ্লাইটে মার্কিন নাগরিক ও ৯ টি কুকুর আমেরিকার উদ্দেশে রওনা হবে।

বিমানবন্দর সূত্র জানায়, এই ফ্লাইটটিতে মোট ৪২৩ জন আমেরিকান নাগরিক নিজ দেশে ফেরত পাবেন।

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রবিবার কালের কণ্ঠর এক প্রশ্নের উত্তরে বলেছেন, কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমেরিকানদের মধ্যে যাঁরা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। অন্য দেশ থেকেও আমেরিকানরা ‘চার্টার’ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফিরছেন।

তিনি বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তাঁরা আবার ফিরে আসবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের কিছু কর্মীও তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ছাড়ছেন। তবে দূতাবাস খোলা থাকছে। দূতাবাসের কনস্যুলার সেকশনও আমেরিকানদের জন্য সার্বক্ষণিক সচল রয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি বেশ ভালো। এর পরও যুক্তরাষ্ট্র কেন তার নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমেরিকানদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কাছে অগ্রাধিকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার আমেরিকান যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ফেরা না ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া একান্তই ব্যক্তির সিদ্ধান্ত।

অনেকে যুক্তরাষ্ট্রের নাগরিকরা ফিরে যাওয়ার আগে বিমানবন্দরে তাঁদের পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে যেভাবে বিমানবন্দরে প্রবেশ করতে দেয় সেটিও আমেরিকানদের জন্য প্রযোজ্য হবে। আমেরিকানরা যেহেতু বিশেষ ফ্লাইটে ফিরছে সেহেতু দূতাবাসের প্রশাসনিক কিছু কাজের জন্য তাঁদের আগেভাগে আসতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সবার আগে সহযোগিতা দেওয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ